বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়দিনের জনপ্রিয় চরিত্র ‘সান্তাক্লজ’ কে ছিলেন ?

বড়দিনের জনপ্রিয় চরিত্র ‘সান্তাক্লজ’ কে ছিলেন ?

বড়দিনের জনপ্রিয় চরিত্র ‘সান্তাক্লজ’ কে ছিলেন ?


খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ক্রিসমাস অথবা বড়দিন নামের সঙ্গেই জড়িয়ে আছে সান্তাক্লজের নাম। বাইবেলের কোথাও সান্তাক্লজের নাম উল্লেখ না থাকার পরও সান্তাক্লজ ছাড়া বড়দিন কল্পনাই করা যায় না। কিন্তু আপনি কি জানেন কে এই সান্তাক্লজ?বড়দিন আসার আর মাত্র দুই দিন বাকি। বড়দিন আসার এ আগের দুই রাত থেকেই শুরু হয়ে যায় সান্তাক্লজ নিয়ে উন্মাদনা। খ্রিস্টান শিশুরা মনে করে, বড়দিন আসার আগের দিন রাতে কিংবা বড়দিনের যেকোনো সময় সান্তাক্লজ তাদের জন্য উপহার নিয়ে আসবেন।

 বড়দিনের সঙ্গে সান্তাক্লজ নামটি এতটাই জড়িয়েছে যে পৃথিবীজুড়ে বিখ্যাত এই নামটি। কিন্তু তার সম্পর্কে খুব কম মানুষেরই পুরোপুরি স্পষ্ট ধারণা রয়েছে। আসুন, আজকের বড়দিনে জেনে নিই সান্তাক্লজের প্রকৃত পরিচয় সম্পর্কে।
 
দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর মাঝামাঝির ঘটনা। ওই সময়ে অর্থাৎ ২৭০ খ্রিস্টাব্দে ১৫ মার্চ এক ধনী পরিবারে জন্ম নেন নিকোলাস নামে এক ব্যক্তি। খুব অল্প বয়সেই বাবা, মা মারা যান নিকোলাসের। এরপর নিকোলাস তার সম্পত্তি বিক্রি করে সব অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করেন।
 
খ্রিস্টান ধর্মের ত্রাণকর্তা যিশুর পথ তিনি অনুসরণ করেছিলেন। এরপর মায়ারার বিশপ (খ্রিস্টধর্মীয় উচ্চপদস্থ যাজক বা অধ্যক্ষের পদবি) হন। মায়ারা বর্তমানে তুর্কিতে অবস্থিত।
 
ইতিহাস থেকে জানা যায়, নিকোলাস অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। যে কারণে প্রায় সময়ই তাকে অনেক আশ্চর্য হওয়ার মতো কাজ করতে দেখা যায়। এ কারণে নিকোলাসের আরেক নাম ছিল ‘ওয়ান্ডার ওর্য়াকার’।