বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইএল টি-টোয়েন্টি অভিযান শেষে দেশের পথে তাসকিন-মোস্তাফিজ

আইএল টি-টোয়েন্টি অভিযান শেষে দেশের পথে তাসকিন-মোস্তাফিজ

আইএল টি-টোয়েন্টি অভিযান শেষে দেশের পথে তাসকিন-মোস্তাফিজ


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে সংগ্রহ করেছেন ১৫ উইকেট। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে থেকেই আইএলের এবারের যাত্রা শেষ করছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও ৯ উইকেট শিকার করেছেন। এই দুই পেসারই বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।বৃহস্পতিবার রাতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আইএলের হয়ে মোস্তাফিজের শেষ ম্যাচ ছিল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই তারকা। রংপুরের ম্যাচ শুরু হবে ২৯ ডিসেম্বর।
পুরো টুর্নামেন্ট জুড়েই মুস্তাফিজ দুর্দান্ত বল করে গেছেন। ৮ ম্যাচে মোট উইকেট সংগ্রহ করেছেন ১৫ টি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একদিন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পৌঁছে গেছেন দুই নাম্বারে। সব মিলে মুস্তাফিজের এবারের আইএল টি-টোয়েন্টির যাত্রা স্মরণীয় হয়েই থাকবে। দুবাইকেও মুস্তাফিজের না থাকার অভাব ভুগাবে।