বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী- আগামী ৪ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় প্রকাশিত এ সূচিতে সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয়ই ক্যাডারের ২ হাজার ১০২ জন প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে ২১০ জনের পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি এ ধাপের পরীক্ষা শেষ হবে। রাজধানীর আাগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচির বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন। এরমধ্যে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত-উভয় ক্যাডারে উত্তীর্ণ হন ৯৬৮ জন। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।