বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গুলশানের বাসা থেকে তারা হাসপাতালের উদ্দেশে বের হন।
এর আগে, বিকেল ৪টার দিকে পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গুলশানের বাসা থেকে তারা হাসপাতালের উদ্দেশে বের হন।
এর আগে, বিকেল ৪টার দিকে পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।গণসংবর্ধনা অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের তুলনা করে তিনি বলেন, ‘৭১-এ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।’
