মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপেক্ষার অবসান হলেও এভাবে জিততে চাননি স্টোকস

অপেক্ষার অবসান হলেও এভাবে জিততে চাননি স্টোকস

অপেক্ষার অবসান হলেও এভাবে জিততে চাননি স্টোকস


অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়ে অ্যাশেজে টেস্ট জয়ের স্বাদ পেলেও, সেই জয় আদর্শ ছিল না বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের এই টেস্ট জয়ের পর তিনি স্বীকার করেছেন, পরিস্থিতির বিচারে ফলাফল এলেও ম্যাচের ধরন মোটেও কাঙ্ক্ষিত ছিল না।

বোলারদের জন্য অতিমাত্রায় সহায়ক উইকেটে অনুষ্ঠিত এই টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে যায়। যদিও এই জয়ে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের দীর্ঘ জয়হীনতা কাটল, তবে তার আগেই টানা তিন টেস্ট হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল ইংলিশদের।

স্টোকস ও জো রুট দুজনেই ছিলেন ২০১৩-১৪ সালের সেই ইংল্যান্ড স্কোয়াডে, তারা অস্ট্রেলিয়ায় গিয়ে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। এরপর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৮টি টেস্টে জয় পায়নি ইংল্যান্ড, এতে ছিল ১৬ হার ও দুটি ড্র। সেই হতাশার বৃত্ত ভাঙল এবার মেলবোর্নেই।

শনিবার ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে চার উইকেটে জয় পায় ইংল্যান্ড। ব্যাটারদের জন্য কঠিন উইকেটে দুই দলের কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড পিছিয়ে ছিল ৪২ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ‘বাজবল’ কৌশলে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩২.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। জ্যাকব বেথেল (৪০), জ্যাক ক্রলি (৩৭) ও বেন ডাকেট (৩৪) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে স্টোকস বলেন,‘আমরা জিতেছি ঠিকই, কিন্তু সত্যি বলতে এমন কন্ডিশনে জয়টা আদর্শ নয়। পুরো উইকেট একটি নির্দিষ্ট দক্ষতার দিকেই ঝুঁকে ছিল, আর ম্যাচ দুই দিনেই শেষ হয়ে গেল।’

তবে পরিস্থিতি সামলে নেওয়ার কৃতিত্বও দেন দলকে। স্টোকস বলেন, ‘১৭৫ রান তাড়া করা সহজ ছিল না। কিন্তু শুরু থেকেই যেভাবে আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি, সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত।’