মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের মাঠে হবে জাকিরের জানাজা

সিলেটের মাঠে হবে জাকিরের জানাজা

সিলেটের মাঠে হবে জাকিরের জানাজা

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকিরের জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়িতে নেওয়া হবে। 

বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এর আগে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিলন, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।

জাকির মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের মধ্যে সিলেটের ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জাকিকে দেখতে ছুটে যান। জাকিরের মৃত্যুতে বিবৃতিতে দিয়ে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবি।