মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুমরা-অশ্বিনদের ছাপিয়ে ইতিহাসে দীপ্তি শর্মা

বুমরা-অশ্বিনদের ছাপিয়ে ইতিহাসে দীপ্তি শর্মা

বুমরা-অশ্বিনদের ছাপিয়ে ইতিহাসে দীপ্তি শর্মা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের মাঝেই ভারতীয় ক্রিকেটে এল আরেকটি গর্বের মুহূর্ত। অনন্য এক রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখালেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। ভারতের জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি, এই নজির ছুঁতে পারেননি জসপ্রিত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজার মতো তারকারাও।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দীপ্তি নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকার হন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু, কাভিশা দিলহারি ও মালশা শেহানি। এই তিন উইকেটের মধ্য দিয়েই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করেন তিনি। একই ম্যাচে রেণুকা ঠাকুর নেন চারটি উইকেট।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার দীপ্তি শর্মা। শুধু তাই নয়, নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিনি দ্বিতীয় বোলার, যিনি এই মাইলফলক স্পর্শ করলেন। তার আগে একমাত্র এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার মেগান শুট। বর্তমানে দীপ্তি ও শুট দুজনেই ১৫১ উইকেট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে রয়েছেন।

২৮ বছর বয়সী দীপ্তি শর্মা ২০১৬ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেন। এই অলরাউন্ডার এখন পর্যন্ত ভারতের হয়ে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এসব ম্যাচে তিনি ২৩.৪ গড়ে করেছেন ১১০০-এর বেশি রান এবং শিকার করেছেন ১৫১টি উইকেট।

ওয়ানডে ক্রিকেটেও দীপ্তির প্রভাব চোখে পড়ার মতো। সেখানে তার ঝুলিতে রয়েছে দুই হাজারের বেশি রান ও ১৫০টিরও বেশি উইকেট।