এক ম্যাচ জিতেই কি উড়া যায়? সিলেট টাইটান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স যে দাপুটে জয় পেয়েছিল, তাতে উড়াই স্বাভাবিক। ১৯১ রানের লক্ষ্যে পেয়েছিল ৮ উইকেটের জয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন, মুশফিকুর রহিম করেছিলেন ফিফটি। রাজশাহীর না উড়ার কোনো কারণ নেই। এক ম্যাচ পরই তাদের মাটিতে নামালো ঢাকা ক্যাপিটালস।আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম বলেই তারা হারায় ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট। ইমাদ ওয়াসিমের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিস্থিতি সামাল দেন। পঞ্চম ওভারের এক বল বাকি থাকতে আউট হন তানজিদ। ১৫ বলে ২০ রান করে নাসিরের বলে ক্যাচ দেন এই ওপেনার।
