শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের শুভ সূচনা

খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের শুভ সূচনা

খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের শুভ সূচনা

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে। স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল প্রতিষ্ঠা করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ। প্রতিষ্ঠানটির পরিচালক শরীফুন রেবা।

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত সফট ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের এজিএম ও হেড অব অপারেশন্স; জনাব শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স; জনাব ফারাজ হোসেন রুম্মান,  সিনিয়র ম্যানেজার, ফ্যাশন অ্যান্ড ডিজাইন; জনাব শামীম রহমান, ম্যানেজার, অপারেশন; জনাব অপূর্ব ঘোষামী, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট; জনাব মোজাম্মেল হক, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট এইচআর অ্যান্ড অ্যাডমিন, জনাব ফাইজান আহমেদ।

খুলনার সোনাডাঙ্গায় প্লট নং–এ৪, মজিদ সরণি, খুলনা–৯০০০ ঠিকানায় অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে খুলনাবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে।

এই উপলক্ষে ক্রেতাদের জন্য ডিসেম্বর মাসজুড়ে সব পণ্যে ফ্ল্যাট ১৬% ছাড় ঘোষণা করা হয়েছে।

আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। শীতকালীন ফ্যাশনে অগ্রগণ্য এই ব্র্যান্ডের কালেকশনে থাকছে শীতের জ্যাকেট হালকা থেকে ভারী সব ধরনের জ্যাকেট, যা আরাম, উষ্ণতা ও আধুনিক ডিজাইনের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।

 

পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে শিগগিরই আউটলেটে চালু করা হবে একটি কিডস প্লে জোন।

এছাড়াও সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড “ঢেউ”–এর তরুণদের জন্য আধুনিক ও সাহসী ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

ওয়েবসাইট: https://saralifestyle.com/
ফেসবুক: https://www.facebook.com/saralifestyle.bd/
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/saralifestyle.bd/

স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাশ্রয়ী ও আধুনিক পোশাক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। অব্যাহত সম্প্রসারণ ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশজুড়ে রিটেইল ফ্যাশনে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে।