মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিরচেনা মাঠ থেকেই শেষ বিদায় নিলেন কোচ জাকি

চিরচেনা মাঠ থেকেই শেষ বিদায় নিলেন কোচ জাকি

চিরচেনা মাঠ থেকেই শেষ বিদায় নিলেন কোচ জাকি

বিপিএলে শুভ সূচনা হলো ঢাকা ক্যাপিটালসের। রাজশাহী ওয়ারিয়র্সকে হারাল তারা। তবুও খেলোয়াড়দের হৃদয় ভারাক্রান্ত। চোখেমুখে বিষাদের ছায়া, প্রিয়জনকে হারানোর বেদনা স্পষ্ট। আজ (শনিবার) দুই দলের ম্যাচ শুরুর আগেই বিয়োগান্তক ঘটনা ঘটে গেছে। দল যখন মাঠে নামার আগে ওয়ার্ম-আপ করছিল, তাদের নির্দেশনা দিচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাঠ থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময়ই মৃত্যু হয়েছে দেশবরেণ্য কোচের। মাঠের মানুষ, মাঠেই মৃত্যু, মাঠ থেকে তাকে অশ্রুসজল বিদায় দিলেন সহকর্মী ও শিষ্যরা।

৫ উইকেটে রাজশাহীকে হারানোর পর এই জয় জাকিকে উৎসর্গ করেছে ঢাকা। কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাদের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। পরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই জাকির প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিসহ বাকি উর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন জাকির সহকর্মী, প্রিয় ক্রিকেটাররা। জানাজায় শরিক হয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরাও। 

জাকিকে শেষবার দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম। কান্না ধরে রাখতে পারেননি মুশফিকুর রহিমও। কোচ তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহরা বেদনাবিধুর নয়নে তাকিয়ে ছিলেন জাকিরের মরদেহের দিকে। ঢাকা অধিনায়ক মিঠুন অবশ্য অনেক কষ্টে নিজের আবেগকে সংবরণ করেছেন। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার বক্তব্যে কোচ জাকির জন্য প্রাণ খুলে দোয়া করতে বলেছেন। অনেকের প্রিয় জাকি সশরীরে না থাকলেও থাকবেন শিষ্যদের মনের মাঝে। মাঠের মানুষ জাকি বিদায় নিলেন মাঠ থেকেই।