রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই স্মৃতি আমার চিরকাল মনে থাকবে

সেই স্মৃতি আমার চিরকাল মনে থাকবে

সেই স্মৃতি আমার চিরকাল মনে থাকবে

শীতের হিমেল হাওয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতিপটে অন্য এক শীতের আমেজ খুঁজে পেলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। যান্ত্রিক শহরের এই হালকা শীতে তার মনে পড়ছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো সেই বরফশীতল দিনগুলোর কথা। 

বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতাটি যেন তার কাছে আজও কোনো এক সাদা জাদুর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করেছেন সাফা। ছবির ক্যাপশনে তিনি তুলে ধরেছেন তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় এবং আমার প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’ তার কথায়, ‘হাড়কাঁপানো শীত থাকলেও চারপাশটা দেখতে ঠিক স্বচ্ছ সাদা জাদুর মতো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে। আর আমি আশা করি আবারও কোনো একদিন সেই অভিজ্ঞতা নিতে অলবানিতে ফিরে যাব।’শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারাবৃত প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা যেন প্রকৃতির এই অনন্য রূপকে প্রাণভরে উপভোগ করছেন। ভক্ত-অনুরাগীরাও তার এই স্নিগ্ধ রূপ আর স্মৃতিকাতর পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেছেন।