মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশের সন্ধ্যা ৭টার সময়ে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।

জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। নির্মাণ কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।