রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গাজীপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গাজীপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে আজিরন নেছা (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিরন নেছা ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান বাবুল। আধাঘণ্টা পর ফিরে ঘরের মধ্যে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
 
নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী এবং দুই ঘরের ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তার।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন বলেন, ‌‘আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।’