এরপর ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাঁচতে হলে ভালোবাসতে হবে।’ তার এই বার্তা অনুরাগীদের নজর কাড়ে এবং সামাজিকমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। পায়েল সামাজিকমাধ্যমে বরাবরই সক্রিয়। নিজের কাজ ও ব্যক্তি জীবনের নানা আপডেট নিয়মিত শেয়ার করেন তিনি।
এবারের ভালোবাসা দিবসে তার বেশ কয়েকটি নাটক ইউটিউবে প্রকাশ হয়েছে। সামনে ঈদের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। একটি আন্তরিক শুভেচ্ছা, একটি ছোট উপহার কিংবা ভালোবাসায় ভরা কয়েকটি শব্দ এসবই সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলতে পারে।
বিভাজন ও অস্থিরতার এই সময়ে ভালোবাসাই হতে পারে সবচেয়ে বড় শক্তি। তাই বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিজ্ঞা হোক ঘৃণা নয়, ভালোবাসাই ছড়িয়ে দেব চারদিকে; শুধু একদিন নয়, প্রতিদিন।
