রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোট দিয়ে নানান প্রত্যাশার কথা জানালেন অপুর্ব

ভোট দিয়ে নানান প্রত্যাশার কথা জানালেন অপুর্ব

ভোট দিয়ে নানান প্রত্যাশার কথা জানালেন অপুর্ব


নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।


এই অভিনেতা ঢাকা-১৮ আসনের ভোটার। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরবেলা রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন নাটকের এই ‘বড় ছেলে’।

 

এদিন বিকেল ৩টার দিকে উত্তরার আজিমপুরে অবস্থিত সেই স্কুলের সামনে গাড়ি থেকে নেমে হাসিমুখে ভোট দিতে কেন্দ্রের ভেতরে যেতে দেখা গেছে অপূর্বকে।

 

ভোট দিয়ে অপূর্ব বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে। একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।