রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়ের ছবি প্রকাশ করলেন অপুর্ব।

মেয়ের ছবি প্রকাশ করলেন অপুর্ব।

মেয়ের ছবি প্রকাশ করলেন অপুর্ব।

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো তার কন্যাসন্তান আনায়ার ছবি ভক্তদের সামনে এনেছেন। ভালোবাসা দিবসের আমেজে সামাজিক মাধ্যমে স্ত্রী শাম্মা দেওয়ান ও শিশুকন্যার সাথে ফ্রেমবন্দি কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। 

ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।ছবিতে বাবার কোলে নিশ্চিন্তে থাকা আনায়ার ছবি দেখে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীরা শুভকামনা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওকে সুস্থ রাখুন।

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে আনায়া।

এর আগে অদিতির সাথে অপূর্বর সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা।