রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

"লাইফ ইজ বিউটিফুল" নিয়ে আসছেন দুই কিংবদন্তি।

"লাইফ ইজ বিউটিফুল" নিয়ে আসছেন দুই কিংবদন্তি।

"লাইফ ইজ বিউটিফুল" নিয়ে আসছেন দুই কিংবদন্তি।

দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হলো নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার দুপুর ২টায় নাটকটি প্রচারে আসবে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।
নির্মাতা চয়নিকা জানান, দর্শক এ নাটকে নব্বই দশকের আবহ খুঁজে পাবে।

তিনি বলেন, ‘২৪ বছর ধরে আমি সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এ নাটকেও পরিবারের সুন্দর একটি গল্প আছে। গল্পের প্রয়োজেন আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়েই কাজে করেছি।

প্রযোজক জামাল হোসেন বলেন, ‘‘আমি পারিবারিক গল্পের নাটককে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। একটি নাটকে দর্শক যেন নিজেকে খুঁজে পায় তেমন গল্পের নাটক করছি। এ নাটকে কোনও ছাড় দিইনি। চরিত্রের প্রযোজনে যে শিল্পী প্রয়োজন তাকে নিয়েই কাজ করা হয়েছে।

নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘‘চয়নিকা সব সময়ই ভীষণ ‘সচেতন, বিচক্ষণ’। তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মত করে অভিনয়টা করার সুযোগ পান। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।