রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রিত্ব পেয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিত্ব পেয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিত্ব পেয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দেশ গঠনের কাজে দল-মত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সবার আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।’