আজ বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নবীনগর মহোদয়ের নেতৃত্বে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পশ্চিমপাড়া ৮ নং ওয়ার্ডে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও উত্তোলনের দায়ে কাউসার মিয়া নামে একজনকে আটক করা হয়।
চক্রটি দীর্ঘদিন যাবৎ ভেকু দিয়ে অত্র এলাকার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। একই স্থানে কয়েক মাস আগেও প্রশাসন অভিযান চালিয়েছিল বলে জানা যায়। সে সময় দুইজনকে বড় অংকের জরিমানা করা হয়েছিল এবং একটি ভেকু জব্দ করে নিয়ে যাওয়া হয়েছিল।
অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড নবীনগর। সহযোগিতায় ছিলেন নবীনগর থানা পুলিশের একটি দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত কাউকেও ছাড় দেওয়া হবে না।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
