সুত্র জানায়,গত ১৭ফেব্রুয়ারি ২০২৬ইং রাত ১১টায় উখিয়া ৬৪বিজিবির হোয়াইক্যং বিওপি’র ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনায় অবস্থান করে। কিছুক্ষণ পর মনিরঘোনা হতে চোরাকারবারীদের ইয়াবা বহনকারী ১টি সিএনজি ও ১টি মোটর সাইকেল হাইওয়ে রাস্তায় উঠার সময়ে বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টেরে পেয়ে সিএনজি ও মোটর সাইকেল ফেলে দ্রুত দৌড়েঁ পালিয়ে যায়। পরে সিএনজি ও মোটর সাইকেল তল্লাশী চালিয়ে সিএনজির মধ্যে রাখা প্লাস্টিক বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ২লাখ ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান করা হলেও রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম (জি) জানান,পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মো গিয়াসউদ্দিন, উখিয়া।
