শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাম্প ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক করেছে রামু থানা পুলিশ

ডাম্প ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক করেছে রামু থানা পুলিশ

ডাম্প ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক করেছে রামু থানা পুলিশ



কক্সবাজারের রামু থেকে নম্বরবিহীন ডাম্প ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
আটক মোঃ হারুন (২৯), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদ এর ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, মঙ্গলবার সকালে কতিপয় মাদক কারবারিরা একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) যোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করছে সংবাদ পায়। এরপর রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।


“সকাল ০৯ টা ১৫ মিনিটের দিকে রামু বাইপাস অভিমুখী একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত প্রদান করেন। কিন্তু চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় রামু থানা পুলিশের টিম পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে। গাড়ি হতে ৩/৪ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ হারুন (২৯) কে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।


পরে উদ্ধারকৃত প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০,০০০ করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) 

 

মীর কাশেম আজাদ কক্সবাজার