শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি কিমের

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি কিমের

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি কিমের


উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কিম ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি শত্রুতামূলক নীতি পরিত্যাগ করতে হবে।


ওয়াশিংটন যদি সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না ওঠার কোনো কারণ নেই। বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) বৈঠক শেষে কিম এসব কথা বলেছেন।


এ ছাড়া বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের প্রতিবেদনে বলেছে, কিম তার পারমাণবিক অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন।  

কিম এদিন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ওপর জোর দিয়েছেন।