শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান

পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান

পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান


পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সাবেক ভগ্নিপতি জ্যাক গোল্ডস্মিথ তার চিকিৎসা নিয়ে লুকোচুরি ও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইমরানের স্বাভাবিক চিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিত করার জন্য ব্রিটিশ সরকারকে সোচ্চার হতে বলেছেন।

লেবার পার্টির বারোনেস আলেকজান্ডার অফ ক্লেভডেন আয়োজিত আলোচনায় গোল্ডস্মিথ বলেন, যদিও এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, তবুও মৌলিক মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করা যায় না। কারাবন্দি অবস্থায় ন্যায় বিচার, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের অধিকার নিশ্চিত করা উচিত।

তিনি উল্লেখ করেন, খান এখনো আইনজীবী, পরিবার এবং চিকিৎসকের সঙ্গে দেখা পাচ্ছেন না। তিনি অধিকাংশ সময়ই একাকি কারাগারে রয়েছেন এবং তার স্বাস্থ্য দ্রুত খারাপ হচ্ছে।    

গোল্ডস্মিথ আরও বলেছেন, পাকিস্তান যদি সংবিধান ও বিচারব্যবস্থা রক্ষায় স্পষ্ট অঙ্গীকার না দেখায়, তবে যুক্তরাজ্য তার সাহায্য পর্যালোচনা করতে পারে। তিনি মূলত পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।

লিবারেল ডেমোক্র্যাট লর্ড পুরভিস, লর্ড আহমদ, লর্ড সিক্কা, লর্ড হান্নান এবং লর্ড মোহাম্মদ আলোচনায় মানবাধিকার, নির্বাচনের স্বচ্ছতা এবং খানের পরিবারের সঙ্গে দেখা করানোর গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি আছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় দণ্ডিত হয়েছেন এবং তার নামে আরও মামলা রয়েছে। এর আগে, ইমরানের বোন আলীনা খান পিটিআই নেতৃত্বকে খানের মুক্তি ও স্বাস্থ্য নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনা করেছেন।