মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের যে দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইরানের যে দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইরানের যে দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

এই দাবিকে একটি ডাহা 'মিথ্যা' হিসেবে অভিহিত করে সেন্টকম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রণতরীটির ধারের কাছেও আসতে পারেনি। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন সম্পূর্ণ সচল রয়েছে এবং ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ বাহিনীর চলমান সামরিক অভিযানে যুদ্ধবিমান পাঠিয়ে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল যে তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন এই রণতরীটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ এখন ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং এই অঞ্চল আগ্রাসী বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে।মূলত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিশেষ অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও উপসাগরীয় লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা শুরু করেছে।