মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমরাহ পালন করতে সৌদি অবস্থান করছেন চিত্রনায়িকা বর্ষা।

ওমরাহ পালন করতে সৌদি অবস্থান করছেন চিত্রনায়িকা বর্ষা।

ওমরাহ পালন করতে সৌদি অবস্থান করছেন চিত্রনায়িকা বর্ষা।

 ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা প্রতিবছরই ওমরাহ পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন বর্ষা। তবে এবার স্বামীকে দেশে রেখেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র সফরে গেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

তিনি জানান, তাদের ছোট ছেলে মায়ের সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং তারা ওমরাহ পালন করছেন।
কয়েক মাস আগে বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন।

তার কথায়, দুই সন্তান বড় হয়ে উঠছে, তাদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। মা হিসেবে নতুন দায়িত্ববোধ থেকেই এই ভাবনা এসেছে বলে জানান তিনি।

২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। তাঁর প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন এই তারকা জুটি।

বর্তমানে তাদের অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে।

হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন।
সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।