শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াদে দূতাবাস বন্ধ করল কানাডা

রিয়াদে দূতাবাস বন্ধ করল কানাডা

রিয়াদে দূতাবাস বন্ধ করল কানাডা

সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ (মঙ্গলবার) বন্ধ করা হচ্ছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মতে, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হানে এবং কূটনৈতিক কম্পাউন্ডে ‘সীমিত আকারে আগুন’ লাগে। তবে এতে কম্পাউন্ডের সামান্য ক্ষতি হয়েছে। ভোরে চালানো এ হামলার পর উপসাগরীয় অঞ্চলে আরও ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।