মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের পশ্চিম উপকূলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:৫৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর সমুদ্রতল হিসেবে চিহ্নিত।

সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরের এই এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। 

তবে শক্তিশালী এই কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকায় সুনামির কোনো আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।