শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য তারা নৌ ও বিমান বাহিনীকে পাঠিয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা।

জাহাজে ১৮০ জন মানুষ ছিলেন।

হেরাথ জানান, জাহাজটির আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানা যায়নি।

একজন বিরোধী দলীয় সংসদ সদস্য জানতে চেয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অংশ হিসেবে জাহাজটিতে হামলা করা হয়েছে কিনা। তবে সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইআরআইএস দেনার অন্য নাবিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে গেছে।

মন্ত্রণালয়টির এক কর্মকর্তা বলেন, আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি, কিন্তু বাকি ক্রুদের ক্ষেত্রে কী ঘটেছে আমরা এখনও জানিনা।

হেরাথ জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি আকাশযান মোতায়েন করা হয়েছে।