শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া

মাধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া

মাধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া

মাধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে অঞ্চলটিতে সামরিক সরঞ্জামও মোতায়েন করেছে ক্যানবেরা। 

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। 

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি বলেন, সরকার এরইমধ্যে অঞ্চল ছয়টি সংকট–প্রতিক্রিয়া (ক্রাইসিস রেসপন্স) দল পাঠিয়েছে।আলবানিজ বলেন, ‘এই সপ্তাহের শুরুতেই আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে আমরা সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।’

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার দুটি সামরিক বিমান পাঠানো হয়েছে।