শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

ইরানে টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

ইরানে টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

ইরানে টানা ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবহার এখন স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। সংস্থাটির তথ্যমতে, দীর্ঘ সময় ধরে চলা এই ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে অনলাইন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।

নেটব্লকস অভিযোগ করেছে, ইরানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যারা বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।

দেশজুড়ে দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে ইরানের ভেতরে বর্তমানে ঠিক কী পরিস্থিতি চলছে, সে সম্পর্কে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।