শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের

ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: ডব্লিউএইচও


মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে আবারো  ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।বৃহস্পতিবার (৬ মার্চ)  এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়। এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

সম্প্রতি আইআরজিসি দাবি করে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।