শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানি গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার ৪

ইরানি গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার ৪

ইরানি গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে গ্রেফতার ৪

ইরানের ওপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের সপ্তম দিনে বড় দুঃসংবাদ দিল যুক্তরাজ্য। দেশটির সন্ত্রাসবিরোধী বাহিনী ইরানি গুপ্তচর সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

ইরান-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ হিসেবে ওই চারজনকে লন্ডনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে পুলিশ একজন ইরানি এবং ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকত্ব থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।পুলিশ বলছে, তদন্তটি লন্ডনের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারির সঙ্গে সম্পর্কিত।

ওয়াটফোর্ড, বার্নেট এবং ওয়েম্বলির একটি ঠিকানাতেও এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।

৪০ বছর ও ৫৫ বছর বয়সী দুজনকে বার্নেটের দুটি ঠিকানা থেকে, ৫২ বছর বয়সী একজনকে ওয়াটফোর্ড থেকে এবং ২২ বছর বয়সী একজনকে হ্যারোর ঠিকানা থেকে গ্রেফতার করা হয়।

হ্যারোতে একই স্থানে একজন অপরাধীকে সহায়তা করার সন্দেহে ২৯, ৩৯, ৪২, ৪৯ বছর বয়সী আরও ছয়জন এবং ২০ বছর বয়সী দুজনকে গ্রেফতার করা হয়েছে।