শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে হামলা করতে গিয়ে ইসরাইলি সৈন্য নিহত

লেবাননে হামলা করতে গিয়ে ইসরাইলি সৈন্য নিহত

লেবাননে হামলা করতে গিয়ে ইসরাইলি সৈন্য নিহত


লেবাননে হামলা করতে গিয়ে ইসরাইলি সৈন্য নিহত

লেবাননে হামলা করতে গিয়ে এক ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের একজন সেনাসদস্য নিহত হয়েছে।সেনাবাহিনী আরো জানায়, নিহত সেন কর্মকর্তার নাম মাহের খাতার (৩৮)। 

তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। 

সামরিক বাহিনী আরও জানায়, খাতার 'কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর'-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

এর আগে রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৮৩ শিশুসহ প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে।সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানায়, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে দাঁড়িয়েছে, এর মধ্যে ৮৩টি শিশু আছে।  প্রাণ হারানোর ব্যক্তিদের মধ্যে ৪২ নারীও আছেন।

এতে আরও বলা হয়েছে, অন্তত ১ হাজার ১৩০ জন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এ তথ্য প্রকাশ করেছেন।

এদিকে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে হামলা চালায়। এর পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ যুদ্ধ চলমান থাকাবস্থায়ই লেবাননে হামলা চালায় ইসরাইল। এরপর থেকে লেবাননের শিয়া সমর্থিত ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লা ও ইসরাইলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।