মাগুরা জেলা কারাগারের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় নতুন জেলখানা পাড়া এলাকায় জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ শিশুদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কারাগারের জেলার মোঃ ইব্রাহিম ও এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৯০ কেজি চাল,৩০ কেজি আটা,১৫ কেজি ডাল,১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনের দিকনির্দেশনায় মাগুরা জেলা কারাগারে কর্মরত কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদানকৃত সরকারিভাবে প্রাপ্ত মৌলিক রেশনের কিছু অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার এর পক্ষ থেকে গত বছর এতিমখানা ও হেফজখানায় এতিম শিশুদের মাঝে আম,কাঁঠাল, লিচু,গরুর দুধসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়ে ছিল।মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
