শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের আজও যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

ইরানের আজও যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

ইরানের আজও যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার দশম দিনে গড়াল। আজও ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’  লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইলসোমবার (৯ মার্চ) ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’  লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরাইলি সেনাবাহিনী। 

ইসরাইলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণা আসে ঠিক তখন, যখন তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার খবরও প্রকাশ করে।

ইসরাইল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ জনে ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে।