বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাক্ষস চলচ্চিত্রের আইটেম গানে দেখা যাবে বলিউড তারকা নাতালিয়া জেনোশেক কে।

রাক্ষস চলচ্চিত্রের আইটেম গানে দেখা যাবে বলিউড তারকা নাতালিয়া জেনোশেক কে।

রাক্ষস চলচ্চিত্রের আইটেম গানে দেখা যাবে বলিউড তারকা নাতালিয়া জেনোশেক কে।

গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এই সিনেমার আইটেম গানে পারফর্ম করলেন বলিউডের নাতালিয়া জেনোশেক। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে গানটির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়ও প্রকাশ করা হয়েছে গানের শুটিংয়ের ছবি।

 

রাক্ষস সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, ‘আমাদের রাক্ষস সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। তিনি এবারই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন।

 

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’ সিনেমায়। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন তিনি।

 

প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানিয়েছেন, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের খ্যাতিমান কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জি এম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জি এম আশরাফ ও দোলা। সুমি বলেন, ‘অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। একটি গানকে জনপ্রিয় করতে আয়োজনে কোনো কার্পণ্য করিনি আমরা। আশা করছি দর্শকেরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস, এবারের ঈদের সেরা সিনেমা হবে রাক্ষস।