শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান।

মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান।

মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান।

প্রতি বছরের ন্যায় এবারও মালদ্বীপের রাজধানী মালেতে  বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ভূমিকা এবং নতুন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১০ মার্চ  বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব নুরুল হক নূর (এমপি, পটুয়াখালী-৩)তিনি তার বক্তব্যে বলেন প্রবাসীদের মৃত্যুদেহ সরকারিভাবে দেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।সেখানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবীর হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানব পাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক এবং মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খাঁ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন,ও মোঃ দিদারুল আলম ভুঁইয়া এন বি এন মানি ট্রান্সপার সিইও মোঃ মাসুদুর রহমান  মোঃ মাসুম মুন্না সহ- হাইকমিশন থেকে আগত প্রতিনিধি দল।

 

ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দের সহ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি অতিশীঘ্রই বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে ইফতারের পূর্বে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা সহ- দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মা-ও আব্দুস সবুর। পরিশেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।