শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানি মিসাইলের টার্গেট হতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ

ইরানি মিসাইলের টার্গেট হতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ

ইরানি মিসাইলের টার্গেট হতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এ আগ্রাসন শুরু করার প্রথম দিনেই ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির সরকার ও সামরিক বাহিনীর বেশ কয়েক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে।এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে ইরান। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিব এবং উপসাগরীয় দেশগুলোয় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ছে তেহরান।

আগ্রাসনের জবাবে ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট হওয়ার অভিযোগে ইরান ইউরোপের দেশ সাইপ্রাসেও হামলা চালিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল। যদিও ইরান তা অস্বীকার করেছে।

পরে অবশ্য ইরানে তৈরি ড্রোন দিয়ে ওই হামলা চালানোর দাবি করেছিল লেবাননের তেহরান সমর্থিত ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। 

এবার ইউরোপের দেশ রোমানিয়া যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করার জন্য ঘাঁটি দিতে যাচ্ছে। এতে দেশটি ইরানের নতুন টার্গেটে পরিণত হতে পারে, কারণ যারাই যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে, হামলা চালানোর সুযোগ দিচ্ছে তাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। 

আজ বুধবার (১১ মার্চ) ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র রোমানিয়ার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকুশোর দানরোমানিয়ার প্রেসিডেন্ট আরও জানান, মার্কিন রিফুয়েলিং বিমান (জ্বালানি সরবরাহকারী), নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মার্কিন এ অনুরোধ অনুমোদিত হয়েছে। আজই দেশটির পার্লামেন্টও এর চূড়ান্ত অনুমোদন নেওয়া হচ্ছে