শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত


ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।


একই বিবৃতিতে তারা উদ্ধার অভিযানের ঘোষণাও দেয়। বিধ্বস্ত বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে কেউ নিহত হয়েছেন নাকি বেঁচে আছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। 'অপারেশন এপিক ফিউরি' চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এ ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকম দাবি করেছে, শত্রু পক্ষের আক্রমণ বা ভুলবশত নিজেদের পক্ষের গুলিবর্ষণের (ফ্রেন্ডলি ফায়ার) কারণে এই ঘটনা ঘটেনি।

তবে উড়োজাহাজটি ভূপাতিত করার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এক ঘোষণায় তারা জানিয়েছে যে, পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি কেসি-১৩৫ উড়োজাহাজকে তারা 'যথাযথ অস্ত্রের মাধ্যমে' ভূপাতিত করেছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্যপত্রের বরাতে সিএনএন লিখেছে, কেসি-১৩৫ উড়োজাহাজে সাধারণত তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন। এই দলে একজন পাইলট ও একজন কো-পাইলটের পাশাপাশি থাকেন একজন ‘বুম অপারেটর’, যার প্রধান কাজ হলো মাঝ আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা।

এ ছাড়া বিশেষ কিছু মিশনের প্রয়োজনে এই দলে একজন নেভিগেটরকেও যুক্ত করা হয় বলে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।