শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

চীনের এক ক্ষুদে রেসিং প্রতিভা বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। মাত্র পাঁচ বছর বয়সে রেসিং লাইসেন্স পাওয়ায় তাকে দেশের সবচেয়ে কম বয়সি লাইসেন্সপ্রাপ্ত রেসিং চালক হিসেবে ধরা হচ্ছে। এই প্রতিভাবান শিশুর নাম শাও জিয়ান।খুব অল্প বয়স থেকেই মোটরস্পোর্টসের প্রতি তার আগ্রহ তৈরি হয়। প্রায় এক বছর বয়সে সে রেসিং সিমুলেটর গেম খেলতে শুরু করে, যা তার মধ্যে গাড়ি চালানো ও রেসিংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।এরপর মাত্র দুই বছর আট মাস বয়সে সে গো-কার্ট চালানো শুরু করে। চার বছর বয়সেই বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে সে।

তার দক্ষতা আরও স্পষ্ট হয়ে ওঠে একটি আন্তর্জাতিক রেসিং সিমুলেটর প্রতিযোগিতায়। সেখানে ১০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে সে ২৭তম স্থান অর্জন করে।

অল্প বয়সেই অসাধারণ এই সাফল্যের কারণে অনেক গণমাধ্যম শাও জিয়ানকে চীনের সবচেয়ে কম বয়সি পেশাদার রেসিং চালক হিসেবে উল্লেখ করছে।