শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা নিহত ১৪ সেনা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা নিহত ১৪ সেনা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা নিহত ১৪ সেনা


পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে ইসলামাবাদে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের বাহিনী। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১১ জন। খবর টোলো নিউজের।


আফগান মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের প্রধান সামরিক স্থাপনা হামজায় অভিযান চালানো হয়েছে। আফগানিস্তান এই অভিযানের নাম দিয়েছে রাদ-উল-জুলম।

সাদিক শিনওয়ারি নামে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, আফগান প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধমূলক এই অভিযানের মাধ্যমে এটি স্পষ্ট যে কাবুল পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা এবং দেশটির সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা রাখে।

তবে আফগানিস্তানের এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এদিকে স্থানীয় কর্মকর্তারা টোলো নিউজকে জানিয়েছে, পাকিস্তানের সামরিক শাসন আফগানিস্তানের পাকতিকা এবং কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।

কুনারের তথ্য ও কালচার মন্ত্রণালয়ের প্রধান জিয়াউররহমান স্পিংঘার বলেছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট ছুড়েছে।