মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরার শালিখায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরার শালিখায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরার শালিখা উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের আবাদ বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কৃষি বিভাগ জানায়, সরকারের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় তিলের বীজ পাচ্ছেন ৩৮০ জন কৃষক, পাটের বীজ ৫২৫ জন, মুগ ডালের বীজ ২৬০ জন এবং আউশ ধানের বীজ পাচ্ছেন ৩ হাজার ২০০ জন কৃষক। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১৫ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলেন, এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা অধিক ফলনশীল জাতের ফসল চাষে উৎসাহিত হবেন এবং এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, বিএনপি নেতা মোতালেব সিকদার, কামরুজ্জামান নবাব, শালিখা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।