বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের কারনে অস্কারে যেতে পারলেন না ফিলিস্তিন অভিনেতা।

ট্রাম্পের কারনে অস্কারে যেতে পারলেন না ফিলিস্তিন অভিনেতা।

ট্রাম্পের কারনে অস্কারে যেতে পারলেন না ফিলিস্তিন অভিনেতা।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কার। সেখানে ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অভিনয় করা সিনেমা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তবে অংশ নেওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি মোতাজ মালহিস।

তার অভিনীত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এবারের অস্কারের ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। নিষেধাজ্ঞার কারণে এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত থাকার সুযোগ হারাতে হয়েছে তাকে।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতা। এক পোস্টে তিনি লিখেছেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো একটি বড় আয়োজনের অংশ হতে না পারা তার জন্য অত্যন্ত কষ্টের বলে জানান তিনি।ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস

২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে মোতাজ মালহিস অভিনয় করেছেন একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে। তিনি বিপদের মুখে পড়া শিশুটিকে উদ্ধারে সহায়তার চেষ্টা করেন।

মূলত গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই বিধিনিষেধ কার্যকর করা হয়। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার একটি দৃশ্য

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমাটি একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হিন্দ রজবসহ তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধারে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মী নিহত হন।