বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাপ কাহিনী ২ নিয়ে ফিরছেন জয়৷

পাপ কাহিনী ২ নিয়ে ফিরছেন জয়৷

পাপ কাহিনী ২ নিয়ে ফিরছেন জয়৷

একসময় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও বর্তমানে উপস্থাপক হিসেবেই বেশি আলোচিত শাহরিয়ার নাজিম জয়। উপস্থাপনার পাশাপাশি এখন নির্মাণ কাজেও যুক্ত হয়েছেন তিনি। এরইমধ্যে তৈরি করেছেন সিনেমা ও ওয়েব ফিল্ম।

আসছে ঈদে তার নির্মিত ‘পাপকাহিনী-২’ নামে ওয়েব ফিল্মটি উন্মুক্ত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব জয়। আজ (১৬ মার্চ) সোমবার তিনি এক স্ট্যাটাসে ঈদের সিনেমা ও বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।

সেখানে জয় বলেন, ‘সারা বছর তো নানান কিছু দেখে নানান কিছু শিখেন। ঈদের সিনেমা দেখে না হয় কিছু নাই শিখলেন। কিন্তু ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়ে ঘরে ফেরা কিম্বা গল্পের টুইস্টের ভেতর অনেকদিন বসবাস করা অথবা মনের অজান্তেই কোনো চরিত্রকে দীর্ঘদিন নিজের ভেতর লালন করা সেটাই হচ্ছে সত্যিকারের সিনেমাপ্রেমীদের চাওয়া। সাব কন্টিনেন্টে কমার্শিয়াল সিনেমা এরকমই। কমার্শিয়াল সিনেমা জ্ঞান বিতরণের জন্য বানানো হয় না। আমজনতার পালস বুঝে বানানো হয়। বহুকাল নির্মাতারা জনগণের পালস বুঝে নাই তাই ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্লপ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল। এখন তো এটলিস্ট ঈদে দুই একটা সিনেমা সত্যিকার অর্থেই ব্যবসা করে। সেটাই বা মন্দ কি।’

তিনি আরও বলেন, ‘হিসাব করে দেখেন ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’, ‘পিনিক’ কিংবা বিভিন্ন প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেল মিলিয়ে যে কয়টি নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে কমপক্ষে তার পেছনে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট। একটা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা এগিয়ে যাওয়ার লক্ষণ। টাকা ফিরে না আসলে এত টাকা নিয়ে প্রযোজকরা নামতো না। বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হোক। একজনকে জিজ্ঞেস করলাম এত ছবি ভাই কোনটা চলবে? উত্তরে উনি বললেন ওই যে শাকিব খান আর ধরেন বনলতা এক্সপ্রেস। আরেকজনকে জিজ্ঞেস করলাম সে বলল ভাই এবার রাক্ষস এলে সবার মাথা খারাপ হয়ে যাবে।

আরেকজনকে জিজ্ঞেস করলাম বললো দম এত ভালো ছবি হইছে চিন্তা করতে পারবেন না। আবার আরেক জনকে জিজ্ঞেস করলাম সে বলল রায়হান রাফি যেখানে আছে সে তার ম্যাজিক দেখাবেই প্রেশার কুকারই থাকবে এক নাম্বারে। এই যে নানান জনের নানান মত এতে বুঝা যায় সব ছবি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। যেটা টিকবে না সেটা তার অযোগ্যতা। যেটা টিকবে সেটাই যোগ্যতা।

দর্শক বোকা হলেও এত বোকা না যে তার পকেটের টাকা জলে ফেলে দিবে অনেক হিসাব নিকাশ করে সে সিনেমা দেখার জন্য হলে যাবে এবং অনেক প্রার্থীর ভেতর যেভাবে একজন প্রার্থীকে ভোট দিতে হয় সেভাবেই দর্শক অনেক ছবির ভিতরে তার পছন্দের ছবিটি বেছে নেবে।’