রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে পুলিশ

রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে পুলিশ

রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে পুলিশ

রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে পুলিশ

ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার হঠাৎ এই মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পশ্চিমবঙ্গের দিঘা থানায় এ মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।এরইমধ্যে এই মৃত্যুর সব প্রশ্ন ও রহস্য উদঘাটনে অ্যাকশনে নেমেছে পুলিশ। চলছে জোর তদন্ত। দুই দফায় হবে পোস্ট মর্টেম। চলবে নানা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও। 

রোববার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। শুটিং শেষে সমুদ্রে নামলে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান রাহুল। সঙ্গে থাকা ইউনিট সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার তমলুকে ময়না তদন্তের পর সেদিন বিকেলের দিকে কলকাতায় আনা হবে রাহুলের দেহ। খুব সম্ভবত সেখানে মেডিক্যাল কলেজে ফের ময়নাতদন্ত হতে পারে অভিনেতার।

রাহুলের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন অঙ্গনে। একই সঙ্গে শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও উঠেছে নানা প্রশ্ন। সহকর্মী ও শিল্পীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ছোটপর্দা, বড়পর্দা ও মঞ্চে সমানভাবে কাজ করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে এক প্রতিভাবান শিল্পীকে হারাল বাংলা ইন্ডাস্ট্রি।