সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

একদিনের সরকারি সফরে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

একদিনের সরকারি সফরে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

কল্যান রায় জয়ন্ত :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে শনিবার তার নিজ শহর যশোরে পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় তারেক রহমানের আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করবেন।

পরবর্তীতে বিকেল ৪টায় একই স্থানে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করবেন তিনি।

সরকারি কর্মসূচির পাশাপাশি বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত একটি যৌথ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন