কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্রমাগত সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ১০ দফা দাবি পেশ করেছে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় এলাকাবাসী। একের পর এক প্রাণহানি ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই দাবিসমূহ পেশ করে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলোর স্বপক্ষে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সম্মতি ও সমর্থন আদায়ে ইতোমধ্যে একটি গণস্বাক্ষর অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানান, সড়কে বেপরোয়া যানবাহন চলাচল বন্ধ, ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ, দক্ষ চালক নিশ্চিতকরণ ও ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অকাতরে অকাল প্রাণহানি থামানো সম্ভব নয়। তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে দ্রুত এই ১০ দফা দাবি বাস্তবায়ন করার জোর তাগিদ দেওয়া হয়।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া থেকে।
