কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের বেপরোয়া গতি ও একের পর এক দুর্ঘটনায় চরম ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। আজ পাকুন্দিয়ার একটি পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় আবারো অনন্যা পরিবহনের সাথে সম্পর্কিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের মতে, অনন্যা পরিবহনের বেপরোয়া চলাচলের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে একদিকে যখন সাধারণ মানুষ মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করছে, ঠিক তখনই অন্যদিকে একের পর এক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। ক্রমাগত দুর্ঘটনায় অকাতরে প্রাণহানি ঘটলেও পরিবহন কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
এভাবে প্রতিনিয়ত মানুষের জীবন ঝুঁকিতে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত পরিবহনটির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও চালকদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন সচেতন মহল।
প্রতিনিধি : মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া থেকে
