শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শ্রীপুরে তারেক রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ

শ্রীপুরে তারেক রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ

শ্রীপুরে তারেক রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর গাজীপুরের শ্রীপুর  উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন,“দলের সংকটকালীন সময়ে তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। তিনিই এখন বিএনপির প্রাণ।”অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন আয়োজকরা।