সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, পথচারী নিহত

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, পথচারী নিহত

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, পথচারী নিহত

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রাইভেটকার সড়কে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।


বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। 
এ সময় পথচারী শফিক গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এ সময় দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পরিদর্শক।